পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির পুলিশ সংস্থার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রধারীরা একটি বাড়িতে অকস্মাৎ প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ থেকে আগত শ্রমিকরা ওই বাড়িতে বাস করছিলেন।

এখন পর্যন্ত কোনও পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

বিগত বছরগুলোর মধ্যে চলতি বছরের আগস্টে ভয়াবহতম নৃশংসতা প্রত্যক্ষ করেছে বেলুচিস্তানবাসী। থানা, রেললাইন ও মহাসড়কে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলার ব্যাপকতা বৃদ্ধি করেছে। হামলায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে।

পাঞ্জগুর শহরের সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট সাইদ ফাযিল শাহ রয়টার্সের প্রতিনিধিকে বলেছেন, ‘পাঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীরা ৭ জন দিনমজুরকে গুলি করে হত্যা করেছে। হামলায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।’

আগের অধিকাংশ হামলায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীর একটি হচ্ছে বিএলএ। গোষ্ঠীটি বলেছে, তাদের দারিদ্রপীড়িত অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ অন্যায়ভাবে উত্তোলন করছে সরকার। তাদের দাবি, এই অঞ্চলে চীনের স্বার্থে নিয়োজিত আছে পাকিস্তানের সরকার। এর অবসান ঘটিয়ে স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা তাদের লক্ষ্য।      

/এসকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের