ইসরায়েলকে পেন্টাগনের আশ্বাস: ইরানের বিরুদ্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১১:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:২২

মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় ‘তৈরি অবস্থায়’ আছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে মঙ্গলবার (১ অক্টোবর) ফোনালাপে এ কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

পেন্টাগন তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনের হুমকি থেকে মার্কিন সেনা, মিত্র ও অংশীদারদের রক্ষায় যুক্তরাষ্ট্র তৈরি আছে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।’

লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অবশ্য পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়া প্রতিরোধ করতে ইসরায়েলে হামলা বন্ধ করেছে ইরান। হামলায় হতাহতের তথ্য দেয়নি তেল আবিব। আর তেহরানের প্রচেষ্টাকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।

ইরানের ওপর প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সম্প্রতি লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করেই কেবল হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর।

এদিকে, প্রায় এক বছর ধরে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ২৩ লাখ মানুষ গৃহহীন হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম