মহানবী (সা.)কে গ্রেফতারের ধৃষ্টতা দেখিয়ে মিসরের আইনমন্ত্রী বরখাস্ত

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ১২:৪০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১২:৪০
image

মহানবী (সা.)কে গ্রেফতারের ধৃষ্টতা দেখিয়ে মিসরের আইনমন্ত্রী বরখাস্ত মহানবী (সা.) কে নিয়ে বিরূপ মন্তব্য করার পর মিশরের আইনমন্ত্রী আহমেদ আল জিন্দকে বরখাস্ত করা হয়েছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান তার বরখাস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।
শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে ওই মন্ত্রী মন্তব্য করেন, আইন ভঙ্গ করলে তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.) কেও কারাগারে প্রেরণ করতেন। তবে নিজের ওই মন্তব্যের জন্য পরবর্তীতে তিনি খুব লজ্জিত হয়েছিলেন। তিনি বলেন, ‘আল্লাহ আমাকে মাফ করুন।’  এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে তার ওই বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল তাকে বরখাস্ত করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল আহমেদ আল জিন্দকে বরখাস্ত করেছেন। ওই বিবৃতিতে আর কিছু বলা হয়নি।
আল জিন্দকে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন দেশটির বিচারকার। এ বিষয়ে বিচারক ক্লাবের প্রধান আব্দুল ফাত্তাহ বলেছেন, ‘মিশরের মানুষ, বিচার বিভাগ ও জাতিকে রক্ষা করা  এমন একজন ব্যক্তিকে এমন ভাবে শাস্তি দেয়া হয়েছে। জিন্দ মুখ ফসকে এই কথা বলেছেন এটা যে কারো ক্ষেত্রেই হতে পারতো।’
উল্লেখ্য, আল জিন্দ আপিল বিভাগের সাবেক বিচারক ছিলেন এবং ২০১১ সালে হোসনি মোবারকের বিরুদ্ধে গড়ে ওঠা মুসলিম ব্রাদারহুডের ইসলামিক আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সামরিক বাহিনীর কাছে উৎখাত হওয়ার আগ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের বিরোধিতা করেছিলেন তিনি।

এর আগে গত মে মাসে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছিলেন আল জিন্দের পূর্বসূরি। তিনি বলেছিলেন, যে বর্জ্য পরিষ্কার করে, তার সন্তান কখনো বিচারক হতে পারবে না। সূত্র: গার্ডিয়ান

/বিএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম