হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্টে আরএসএস!

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ১৪:০৮আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৪:০৮
image

আরএসএস নেতৃত্ব পোশাকে পরিবর্তন আনলো শাসকদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শ সরবরাহকারী ভারতের ডানপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)| নতুন ড্রেস কোডে খাকি হাফ প্যান্টের জায়গায় থাকবে বাদামি ফুল প্যান্ট। এদিকে মন্দিরে নারীদের প্রবেশাধিকারের পক্ষেও অবস্থান নিয়েছে সংগঠনটি।
রাজস্থানের নাগোরে সর্বভারতীয় প্রতিনিধি সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়| বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করতেই ড্রেস কোড পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বিগত ৯০ বছরে আরএসএস-এর সঙ্গে তার ওতপ্রোতভাবে জড়িত ছিল তার ইউনিফর্ম। আরএসএস বলতে যে চিত্রটি চোখের সামনে ফুটে ওঠে, তা হলো – সাদা ফুলহাতা শার্ট (যার হাতা কনুই পর্যন্ত গোটানো), খাকি হাঁটু পর্যন্ত ঝোলা হাফ প্যান্ট এবং কালো টুপি।
গত বছর রাঁচিতেই আরএসএসের প্রতিনিধি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, হাফপ্যান্টের স্থলে আসবে ফুল প্যান্ট। আর এবারে রাজস্থানের প্রতিনিধি সম্মেলনে আরএসএস-এর ওই চিত্র বদলের ঘোষণা আসলো। সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশী সাংবাদিক সম্মেলনে এই বদলের কথা ঘোষণা করেন। তিনি জানান, উইনিফর্ম বদলের ভাবনা দীর্ঘদিন ধরেই বিবেচনা করে আসছে আরএসএস-এর সর্বোচ্চ নীতিনির্ধারক সংগঠন অখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস)। বস্তুত, এই বদলের ভাবনা প্রথম উত্থাপন হয় ২০১০ সালে। কিন্তু নেতৃস্থানীয়রা সহমত হতে না পারায় সেই ভাবনা ২০১৫ সাল পর্যন্ত স্থগিত করা হয়।

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম