ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ০৯:২০আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:২৭

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) ভোরে এই হামলার তথ্য দিয়েছে দেশটির পুলিশ সংস্থা। এই হামলায় দেশের উত্তরাঞ্চলে ১০ জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ‘ফাদি ওয়ান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে দুটি আর ৬৫ কিলোমিটার দূরে টাইবেরিয়াসে পাঁচটি রকেট আঘাত হেনেছে।

হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সারভেইল্যান্স ক্যামেরায় হাইফাতে হিজবুল্লাহর রকেট আঘাত হানার মুহূর্ত রেকর্ড করা হয়েছে। হামলার স্থান ও কাল যাচাই করতে সমর্থ হয়েছে রয়টার্স।

এদিকে, বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের লক্ষ্যবস্তুতে বিমান হামলা করার দাবি করেছে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও বেকা অঞ্চলেও সশস্ত্র গোষ্ঠীটির অস্ত্রশস্ত্রের মজুদ, অবকাঠামো, কমান্ড সেন্টারে বিমান হামলা চালানো হয়েছে।

বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতির জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। সেনাবাহিনীর দাবি, আবাসিক এলাকায় কমান্ড সেন্টার ও অস্ত্রাগার স্থাপন করে জনগণকে ঝুঁকির মুখে ফেলার দায় সশস্ত্র গোষ্ঠীটির। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম