পাকিস্তানে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:০৮

পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন। রবিবার (৬ অক্টোবর) রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে চিহ্নিত করেছে পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও নিউজ। তাৎক্ষণিকভাবে হামলার প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

সাংবাদিকদের কাছে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রকৌশলীসহ চীনা নাগরিকদের উদ্দেশ্য করে এই হামলা চালানোর দাবি করেছে তারা। হামলায় গাড়িতে স্থাপনযোগ্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।

এই ঘটনায় করাচি পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কাছে পোর্ট কাশিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যালয় এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা দুদেশের ভুক্তভোগীদের জন্য গভীরভাবে শোকাহত। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।’

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিএলএ এই প্রদেশের স্বাধীনতা চায়। আগস্টে দলটির সমন্বিত আক্রমণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আরব সাগরের কৌশলগত বন্দর গোয়াদারের মতো যেসব ক্ষেত্রে চীনের স্বার্থ রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে বিএলএ। এর আগেও চীনা কর্মকর্তাদের হত্যা ও করাচিতে বেইজিং কনস্যুলেটে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের অভিযোগ, বালুচিস্তানকে শোষণ করতে ইসলামাবাদকে সহায়তা করছে বেইজিং।   

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম