বেইজিং-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আশা চীনা প্রধানমন্ত্রীর 

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ১৫:৫৬আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২২:৪৪

পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চীন ও জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ ঠিক রাখতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আসিয়ান সম্মেলনে মূল অধিবেশনে পার্শ্ব বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সিনহুয়া জানিয়েছে, ইশিবার সঙ্গে বৈঠকে লি আশা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে দুদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত করবে।

লি আরও বলেছেন, শিল্প ও সাপ্লাই চেইনে স্থিতিশীলতা, মসৃণ প্রবাহ, বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থা রক্ষায় দুই দেশের যৌথভাবে কাজ করা উচিত।

ইশিবা বলেছেন, চীনের সঙ্গে শিল্প ও সাপ্লাই চেইন বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া বা তেমন কোনও ইচ্ছা জাপানের নেই। তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

জাপানের জলসীমার কাছে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতাসহ বেশকিছু ইস্যুতে দুদেশের মধ্যে উত্তেজনা উসকে দিয়েছিল। এসব নিরসনে জাপান ও চীনের শীর্ষ কূটনীতিবিদদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তার কিছুদিন পরেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়।  

গত মাসের শেষের দিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়া ইশিবা আরও বলেছেন, আলোচনার মাধ্যমেই জাপান অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চায়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের