বৈশ্বিক ক্ষুধা সূচকে পিছিয়ে গেলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৩:৪০আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৩:৪০

বৈশ্বিক ক্ষুধা সূচকে একবছরে তিনধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। ১৯.৪ স্কোর নিয়ে ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ৮৪তম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আয়ারল্যান্ড ভিত্তিক ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানিভিত্তিক ‘ওয়েলথাংগারহিলফে’ কর্তৃক যৌথভাবে প্রকাশিত ‘বৈশ্বিক ক্ষুধা সূচক: লৈঙ্গিক ন্যায়বিচার কীভাবে জলবায়ু স্থিতিশীলতা ও ক্ষুধামুক্তি নিশ্চিত করতে পারে’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

সূচক অনুযায়ী, ক্ষুধার মাত্রা বাংলাদেশে মধ্যম পর্যায়ে রয়েছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) চারটি মাপকাঠির ওপর বিচার করে প্রতিবেদন তৈরি করে- অপুষ্টির হার, উচ্চতার তুলনায় কম ওজনের পাঁচ বছরের কমবয়সী শিশুর হার,পাঁচ বছরের কমবয়সীদের মধ্যে কম উচ্চতার শিশুর হার, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার।

প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের ১১ দশমিক ৯ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। এছাড়া দেশে অপুষ্টির কারণে পাঁচ বছরের কমবয়সী ২৩ দশমিক ৬ শতাংশ শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে।
প্রতিবেদনে আরও দেখা গেছে, পাঁচ বছরের নিচে অন্তত ১১ শতাংশ শিশু রয়েছে যাদের শারীরিক বিকাশ নষ্ট হয়ে যাওয়ায় বয়স ও উচ্চতা অনুপাতে ওজন বৃদ্ধি পাচ্ছে না।

২ দশমিক ৯ শতাংশ শিশু তাদের পঞ্চম জন্মদিনে পৌঁছানোর আগেই মারা যায়।

এবারের ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা দেশটির অবস্থান ৫৬তম। আর সবচেয়ে শোচনীয় অবস্থা ১১৬তম আফগানিস্তানের।

১২৭টি দেশের মধ্যে নেপাল ৬৮তম ও পাকিস্তান ১০৯তম অবস্থানে আছে। আর প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১০৫তম।

পর্যাপ্ত তথ্যের অভাবে মালদ্বীপ ও ভুটানকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়নি। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম