অভিবাসীরা কীট খায়, সেই বিতর্কিত ভুয়া মন্তব্যের সাফাই গাইলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ০৯:১৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১০:৩৩

অভিবাসীদের নিয়ে আবারও ভিত্তিহীন দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের অভিবাসীরা অন্যের পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলা সম্পর্কে তার আগের দাবির সাফাই গেয়ে তিনি বলেছেন, কেবল যা রিপোর্ট করা হয়েছে তাই বলা হচ্ছে। বুধবার (১৬ অক্টোবর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের এক টাউন হলে ল্যাটিনো ভোটারদের উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্প্যানিশ ভাষী সম্প্রচার মাধ্যম ইউনিভিশন আয়োজিত এই জনসভায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক ব্যক্তি ট্রাম্পকে প্রশ্ন করেন যে, অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলার খবর তিনি বিশ্বাস করেন কিনা।  

জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি কেবল যা রিপোর্ট করা হয়েছে সেটাই বলছি।... আর উচিত নয় এমন আরও অনেক কিছুই তারা খাচ্ছে। আমি কেবল রিপোর্ট করছি।’

তিনি আরও দাবি করেন, সংবাদমাধ্যমেও এসব ঘটনা উঠে এসেছে। অবশ্য নির্দিষ্ট কোনও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি।

তার এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেননি সাবেক প্রেসিডেন্ট। কারও পোষা প্রাণী খেয়ে ফেলার মতো ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের কর্মকর্তারা। এমনকি অনেক রিপাবলিকানও তার এই দাবিকে অসত্য বলে নাকচ করে দিয়েছেন।

ওহাইও অঙ্গরাজ্যে বসবাসরত হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার অভিপ্রায় আগেও প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও অধিকাংশ অভিবাসীই বৈধভাবে মার্কিন ভূখণ্ডে বাস করছেন, রিপাবলিকান প্রার্থীর তাতে কোনও বিকার আছে বলে মনে হয় না।

ট্রাম্পের এসব ভিত্তিহীন উদ্ভট দাবির পর থেকে ওহাইও’র হাইতীয় অভিবাসীরা একাধিকবার উড়ো হুমকি পেয়েছেন। এমনকি ওহাইও’র অভিবাসী সংখ্যাগরিষ্ঠ শহর স্প্রিংফিল্ডে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততোই নিজের বক্তব্যে আক্রমণাত্মক হয়ে উঠছেন ট্রাম্প। তার সবচেয়ে বড় তুরুপের তাস অবৈধ অভিবাসীদের নিয়ে বাগাড়ম্বর ও তাদের অর্ধচন্দ্র দিয়ে বের করে দেওয়ার হুমকি। মার্কিন শেতাঙ্গ নাগরিক ও রিপাবলিকান সমর্থকদের বড় একটা অংশের চিন্তাধারা ট্রাম্পের অভিপ্রায়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।  

/এসকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান