সন্তান নিতে ভয়ের কারণ জানতে জরিপ করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১২:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২:০৪

গর্ভধারণ ও সন্তান গ্রহণ সংক্রান্ত ভয়ের কারণ বিশ্লেষণ করার উদ্দেশ্যে ৩০ হাজার মানুষের ওপর জরিপ করবে চীনের জাতীয় স্বাস্থ্য পরিষদ (এনএইচসি)। জরিপে চীনের ১৫০ কাউন্টির ১ হাজার ৫শ’ ভিন্ন সম্প্রদায় থেকে মানুষের মত গ্রহণ করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সন্তান গ্রহণে অনিচ্ছা ও ভয়ের কারণগুলো জরিপের মাধ্যমে খতিয়ে দেখা হবে। বিশ্লেষণের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

২০২৩ সালে টানা দ্বিতীয়বারের মতো জনসংখ্যার হ্রাস হয়েছে চীনে। ফলে তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করার প্রচেষ্টা বৃদ্ধি করছে কর্তৃপক্ষ।

এর আগে ২০২১ সালে দেশব্যাপী পরিবার ও প্রজনন সংক্রান্ত জরিপ পরিচালনা করেছিল বেইজিং।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রায়শই জাতীয় শক্তি বৃদ্ধির সঙ্গে জনসংখ্যা অবস্থার উন্নতির যোগসূত্র স্থাপন করা হয়।

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা সেপ্টেম্বরে জানিয়েছিলেন যে, তারা ‘উপযুক্ত বয়সে’ বিয়ে ও সন্তান গ্রহণের জন্য প্রচারণায় মনোনিবেশ করবেন। এছাড়া, তরুণদের মধ্যে ‘বিয়ে, সন্তান ও পরিবার নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি’ তৈরির জন্য অভিভাবকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।  

/এসকে/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক