সিনওয়ারের মৃত্যুর পর আবারও শুরু হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১৪:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৫০

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মিলার বলেছেন, যুদ্ধ শেষ করতে প্রধান বাঁধা ছিলেন সিনওয়ার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় একদমই আগ্রহী ছিলেন না তিনি।

কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের নিয়ে কয়েকমাস ধরে গাজা সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছে বাইডেন প্রশাসন।

তিনি বলেছেন, ‘স্পষ্টতই বাঁধা অপসারণ করা গেছে। কিন্তু আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি না যে, এরপরের হামাস নেতা যুদ্ধবিরতিতে সম্মত হবে।’

মিলার আরও বলেছেন, ওয়াশিংটন এখন যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এগিয়ে নিতে দ্বিগুণ প্রচেষ্টা করবে। বিস্তারিত না জানিয়ে তিনি বলেছেন, মার্কিন প্রশাসনের কাছে একটি প্রস্তাবনা আগে থেকেই আছে।

মিলার বলেছেন, ‘আমাদের প্রচেষ্টার ফল সামনের দিনগুলোতে কী রূপ নেবে, সে বিষয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। কারণ ভূমিকম্পের মতো আকস্মিক ঘটনাটি (সিনওয়ারের মৃত্যু) সংঘর্ষের প্রকৃতির আমূল পরিবর্তন করে দিয়েছে। তবে আমাদের হাতে হয়তো একটি সুযোগ এসেছে। সেই সুযোগের সদ্ব্যবহার করে যুদ্ধের অবসান করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইতোমধ্যেই কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন মিলার। গাজা যুদ্ধের অবসান ও যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম