ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে পশ্চিমা বিশ্বকে আবারও আহ্বান বাইডেনের 

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১৪:২১আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৩:১৩

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৮ অক্টোবর) জার্মানিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন সংকট নিয়ে আলোচনার জন্য একদিনের সফরে জার্মানি গিয়েছিলেন বাইডেন। সেখানে চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের আগে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন তিনি।

ইউক্রেন ইস্যু নিয়ে কিছুটা বেকায়দায় আছে যুক্তরাষ্ট্র। একদিকে ইউক্রেনের সামনে অনিশ্চিত শীতকাল আর অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- এই দুইদিক সামলে হোয়াইট হাউজ নিজেদের অঙ্গীকার বজায় রাখতে বেশ হিমশিম খাচ্ছে।

বাইডেন বলেছেন, ‘সামনের শীতকাল ইউক্রেনের জন্য বেশ কষ্টকর হতে যাচ্ছে। কিন্তু আমাদের অঙ্গীকার থেকে পিছু হটা যাবে না। আমি বুঝতে পারছি, এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, আগ্রাসীরা প্রশ্রয় পায় এমন কোনও বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেছেন, ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানো ও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করার বিষয় নিয়ে তিনি জার্মান চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতির জন্য দীর্ঘদিন ধরেই অনুরোধ করে আসছেন। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের বাইডেন বলেছেন, ‘দূরপাল্লার অস্ত্র নিয়ে কোন ঐকমত্য নেই।’

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী