আটকের পর মন্ত্রী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট!

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১১:৫২আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১১:৫৯

দুর্নীতির দায়ে আটকের পর অবশেষে সরকারের মন্ত্রিপরিষদে ঠাঁই পেতে চলেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

বিষয়টি নিয়ে আলোচনা করতে ১৫ মার্চ মঙ্গলবার লুলার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের সাক্ষাতের কথা রয়েছে। তবে এ ব্যাপারে লুলা দা সিলভা’র তরফে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাজিলের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি বলছে, লুলা মন্ত্রী হলে প্রেসিডেন্ট দিলমা রুসেফ-এর দুর্বল হয়ে পড়া সরকার আবার শক্তি ফিরে পাবে। তবে সমালোচকরা বলছেন, অর্থ আত্মসাতের অভিযোগ থেকে পূর্বসূরিকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমন প্রেসিডেন্ট।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

মন্ত্রী হলে লুলা দা সিলভাকে সরাসরি গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা যাবে না। সেই সঙ্গে আইনি কিছু ছাড়ও পাবেন তিনি। তবে ঝানু রাজনীতিক দিলমা রুসেফ শুধু এ কারণেই লুলাকে মন্ত্রী বানাচ্ছেন না। এর সঙ্গে তার দুর্বল হয়ে পড়া সরকারের অস্তিত্বের বিষয়টিও রয়েছে।

পোড় খাওয়া রাজনীতিক লুলা মন্ত্রী হলে ব্রাজিলে চলমান টালমাটাল পরিস্থিতি সামাল দেওয়া রুসেফের জন্য সহজ হবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগে গত ৪ মার্চ ২০১৬ তারিখে লুলা দা সিলভাকে দুর্নীতির দায়ে আটক করে পুলিশ। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোব্রাস-এর বিশাল অঙ্কের ঘুষ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী শুক্রবার সিলভাকে আটক করে। এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ব্রাজিলের ফেডারেল পুলিশ কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্টের বাসভবন তল্লাশি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম