মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট থিন কিয়াও

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১১:৫৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১২:২৮

দীর্ঘদিনের সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারের প্রথম গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট হলেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিক থিন কিয়াও। মঙ্গলবার সকালে পার্লামেন্টের ভোটাভুটিতে অন্য দুই প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন অং সান সু চি’র এ ঘনিষ্ঠ সহচর। এর মাধ্যমে তিনি ৫০ বছরেরও বেশি সময় পর দেশটির প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন। আগামী ১ এপ্রিল তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

আগে দিন সোমবার পার্লামেন্টের স্পিকার মান উইন খাইং থান নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির দিন ঘোষণা করেন। তখনই ধরে নেওয়া হয়েছিল থিন কিয়াও-ই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। প্রার্থী তালিকায় নাম থাকা অন্য দুজন হচ্ছেন টিন মিয়ো উইন এবং টিন মার অং।

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও

মিয়ানমারের নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের উভয়কক্ষ থেকে একজন করে প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন পান। এছাড়া সেনাবাহিনী তাদের একজন প্রার্থীকে মনোনয়ন দেয়। যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাকি দুইজন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ৮ নভেম্বর মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয় পায় অং সান সুচি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে সু চি’র আইনি বিধিনিষেধ ছিল।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, কোনও বিদেশিকে বিয়ে করলে বা সন্তানদের কেউ অন্য দেশের নাগরিক হলে সংশ্লিষ্ট ব্যক্তি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চি’র স্বামী মাইকেল অ্যারিস ছিলেন একজন ব্রিটিশ শিক্ষাবিদ।

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি