সরকারের তোপের মুখে 'দ্য মালয়েশিয়ান ইনসাইডার' বন্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১৪:৩৬আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৪:৩৬
image

মালয়েশিয়ান ইনসাইডারের অফিসের ভেতরের ছবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমালোচনা করে খবর প্রকাশের পর সরকারের পক্ষ থেকে ব্লক করে দেওয়া সংবাদভিত্তিক ওয়েবসাইট মালয়েশিয়ান ইনসাইডার বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি প্রকাশ করেছে।
গত বছর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জাহাবার সাদিকসহ ওয়েবসাইটটির আরও দুই সম্পাদককে গ্রেফতার করা হয়েছিল। সংবাদ প্রতিষ্ঠানের ওপর সরকারের কড়াকড়ি আরোপের অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংবাদ পোর্টালটি ব্লক করে দেওয়া হয়। এমন অবস্থায় ওয়েবসাইটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়ান ইনসাইডার কর্তৃপক্ষ।
কুয়ালালামপুর থেকে টেলিফোনে মালয়েশিয়ান ইনসাইডারের সম্পাদক জাহাবার সাদিক গার্ডিয়ানকে বলেন, বাণিজ্যিক কারণে পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন না দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানিকে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
এক বিদায়ী নোটে জাহাবার সাদিক বলেন, ‘কাছের ও দূরের সব পাঠক যারা সরকারের পক্ষ থেকে ব্লক হওয়ার পরও আমাদের পড়েছেন তাদেরকে বিদায়। মালয়েশিয়ায় দ্য মালয়েশিয়ান ইনসাইডারের কার্যক্রম শেষ হচ্ছে। তবে বিশ্বে কিংবা মালয়েশিয়ায় কী ঘটছে তা নিয়ে আমি কখনও আমার কলম থামাব না, আমার ক্যামেরা নামাবো না, মুখ বন্ধ করব না কিংবা কানে কিছু গুঁজে রাখব না। আর একইরকম কাজ করার জন্য আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম