আবারও ইসরায়েলগামী ৩টি জাহাজে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৯

লোহিত সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (২৮ অক্টোবর) গোষ্ঠীটি বলেছে, এটি ছিল ইসরায়েলের উপর নৌ অবরোধ কার্যকর করার প্রচেষ্টার অংশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বফাইললেছেন, ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল জাহাজগুলো। এজন্য তাদের ওপর হামলা করা হয়।

এলএসইজি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলার শিকার তিনটি জাহাজই ছিল লাইবেরিয়ায় নিবন্ধিত।

হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটিকে মোতারো বলে অভিহিত করেছে হুথিরা। লোহিত সাগরে ইয়েমেনের পশ্চিম উপকূলে জাহাজটিকে সর্বশেষ দেখা গেছে।

এসসি মন্ট্রিল নামের আরেক জাহাজ, সেইচেলেসের পোর্ট ভিক্টোরিয়া থেকে ওমানের সালালাহ যাওয়ার সময় আরব সাগরে হুথিদের লক্ষ্যে পরিণত হয় বলে জানা গেছে।

তৃতীয় জাহাজটি ছিল মায়েরস্ক কাউলুন। এটি পশ্চিম ভারত মহাসাগর থেকে সালালাহ যাওয়ার পথে হুথিদের হামলার শিকার হয়।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে,  ইয়েমেনের আল ধুবাব থেকে ১৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়েছে।

গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন বন্ধ করার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হুথিরা। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটিকে ঘিরে মারাত্মক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম