কমলার সাক্ষাৎকারের জেরে সিবিএস চ্যানেলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১৫:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৫:৩৫

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকারকে ঘিরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই মামলা করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেক্সাসের আদালতে করা মামলার অভিযোগে বলা হয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ওই সাক্ষাৎকারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে সিবিএস। গাজা যুদ্ধ নিয়ে করা একটি প্রশ্নে হ্যারিসের দুটি ভিন্ন প্রতিক্রিয়া সম্প্রচার করেছে চ্যানেলটি।  তবে ভিন্ন ওই দুটি উত্তর কী ছিল, তা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়নি।

মামলায় এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। টেক্সাসের ব্যবসা পরিচালনায় প্রতারণামূলক কাজে বাধা দেয়ার একটি আইন লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়।

মামলার প্রতিক্রিয়ায় সিবিএস এর এক মুখপাত্র বলেছেন, সাবেক প্রেসিডেন্টের সব অভিযোগ মিথ্যা। এর কোনও গ্রহণযোগ্যতা নেই। মামলার বিরুদ্ধে কঠোর লড়াই করবে সিবিএস।

চ্যানেলটি আরও জানিয়েছে, ‘সিক্সটি মিনিটস’-এ সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা ছিল সাবেক প্রেসিডেন্টের। কিন্তু নিজেই সেই শিডিউল বাতিল করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার সময় চ্যানেলটি বারবার ট্রাম্পের ক্ষোভের শিকার হয়েছে। এমনকি, নির্বাচিত হলে সিবিএসের সম্প্রচার অনুমোদন প্রত্যাহার করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম