মার্কিন নির্বাচন ২০২৪

চার বছর পর আবার হোয়াইট হাউজে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৪৯

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। বাংলাদেশ সময় বুধবার ৪টা ৩০ মিনিট পর্যন্ত এপির ভোট গণনা শেষে রিপাবলিকান প্রার্থী পেতে যাচ্ছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। ইতোমধ্যে ট্রাম্প নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন।

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৪টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

জয় ঘোষণা করে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে।

তিনি আরও বলেছেন, এটি আমেরিকার সুবর্ণ যুগ। যা আমেরিকাকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে।

ট্রাম্প ঘোষণা দেন, আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি।

২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল তাকে।  

/এসকে/এএ/এমওএফ/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক