ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৩:০৪আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮:১১

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পর সোমবার (১৬ জুন) রাতে কানাডা ত্যাগের সময় ম্যাক্রোঁর কড়া সমালোচনা করেন তিনি। বলেন, ‘ফ্রান্সের প্রচার-লোভী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুল করে বলেছেন আমি ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে জি-সেভেন ছেড়েছি। এটা ভুল!’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘তার (ম্যাক্রোঁ) কোনও ধারণা নেই, আমি কেন ওয়াশিংটনের পথে। এটি নিশ্চয়ই কোনও যুদ্ধবিরতির জন্য নয়।’

তিনি আরও লেখেন, ‘তবে এটা তার চেয়েও অনেক বড় কিছু। আমি ফিরে যাচ্ছি এর চেয়েও অনেক বড় কিছু নিয়ে কাজ করতে। অপেক্ষা করুন, সামনে কী আসে দেখুন!’

ট্রাম্প লেখেন, ‘ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক, ইমানুয়েল সবসময়ই ভুল করে। খেয়াল রাখুন!’

এর আগে, ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেছিলেন যে ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

কানাডার কানানাস্কিসে জি৭ সম্মেলনে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, ‘একটি প্রস্তাব এসেছে। বিশেষ করে একটি যুদ্ধবিরতির জন্য এবং বৃহত্তর আলোচনার সূচনা করতে।’

ফরাসি ভাষায় বক্তব্য দেওয়ার সময় তিনি আরও বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে পারে, তাহলে সেটি খুবই ভালো একটি বিষয় হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে। আমরা সেটাই চাই।’

এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানিদের উদ্দেশ করে একটি রহস্যজনক সতর্ক বার্তা জারি করে বলেন, ‘সবার এখনই তেহরান থেকে সরে যাওয়া উচিত!’

গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী