জাপান নৌবাহিনীর জাহাজে আগুন, কারণ এখনও অজানা

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

জাপান সেলফ ডিফেন্স ফোর্সের একটি জাহাজে রবিবার (১০ নভেম্বর) আগুন লেগেছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ফুসফুসে ধোঁয়া প্রবেশ করায় আক্রান্ত এক ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স তাদের এক বিবৃতিতে বলেছে, ফুকুোকা প্রিফেকচারের উপকূল ধরে উকুশিমা নামক মাইনসুইপারটি অগ্রসর হচ্ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ৪০মিনিটে  অকস্মাৎ জাহাজে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ এখনও চিহ্নিত করা যায়নি।

এনএইচকের প্রচারিত ফুটেজে দেখা গেছে, জাহাজটির মাঝখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটের দিকে ওই ভিডিও  ধারণ করা হয়।

জাপান কোস্ট গার্ডের বরাতে এনএইচকে দাবি করেছে, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর এক ক্রু সদস্য সেখানে আটকা পড়েছিলেন।

মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মুখপাত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি। কোস্ট গার্ডের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোনও সাড়া পায়নি রয়টার্স। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম