ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ভয়াবহতম মাস দেখলো রুশ সেনাবাহিনী: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ১৮:২৮আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৮:২৮

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে  ভয়াবহতম মাস পার করেছে রাশিয়া। বিবিসির একটি প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি র‍্যাডাকিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি ওয়ান-এর 'সানডে উইথ লরা কুয়েনসবার্গ' প্রোগ্রামে স্যার র‍্যাডাকিন বলেছেন, অক্টোবরে প্রতিদিন গড়ে অন্তত এক হাজার ৫০০ জন রুশ সেনা হতাহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এটি তাদের সর্বোচ্চ ক্ষতি।

যুদ্ধে নিহতের সংখ্যা রাশিয়া প্রকাশ করে না।তবে পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করছেন, অক্টোবরে সবচেয়ে বেশি সেনা হারিয়েছে দেশটি।

তিনি আরও বলেছেন, রাশিয়া প্রায় সাত লাখ হতাহতের যন্ত্রণা ভোগ করতে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিনের উচ্চাকাঙ্ক্ষার চরম মূল্য দিচ্ছে সাধারণ জনগণ।

স্যার র‍্যাডাকিন বলেছেন, ক্ষুদ্র একটি এলাকার দখলের জন্য বিরাট ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া।

তিনি দাবি করেছেন, সামরিক বাজেটে জাতীয় আয়ের ৪০ শতাংশের বেশি খরচ করছে মস্কো। দেশটির অর্থনীতির ওপর একটি বিশাল একটি বোঝা হয়ে চেপে বসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা পরামর্শ দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্যার র‍্যাডাকিন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে জানিয়েছেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন, সমর্থন দিয়ে যাবে পশ্চিমা মিত্ররা।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনি প্রচারণায় তার দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করতে পারবেন তিনি। তবে এ বিষয়ে নিজের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পকে প্রথম দিকেই অভিনন্দন জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন যুদ্ধ শেষ করা সংক্রান্ত ট্রাম্পের দাবিকে 'অন্তত বিবেচনা করার মতো' বলে মন্তব্য করেছিলেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম