ব্রিটিশ পার্লামেন্টের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া কমিটিতে রূপা হক

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১১ নভেম্বর ২০২৪, ০৯:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৪

ব্রিটেনের লেবার পা‌র্টির সদ‌্যঘো‌ষিত একাধিক পার্লামেন্টারি ক‌মি‌টিতে  দ‌ক্ষিণ এশীয় বংশোদ্ভূত ক‌য়েকজন সাংসদ স্থান পেয়েছেন। তাদের একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এম‌পি ড. রূপা হক। তাকে সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নতুন পদে থাকাকালীন বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ড. হক। এর মধ্যে রয়েছে, ব্রিটিশ মি‌ডিয়া ও গণমাধ্যম সংক্রান্ত দেশটির শীর্ষ পর্যা‌য়ে নীতিনির্ধারণী আলোচনা ও আইনি তদারকিতে সরাস‌রি অংশ নেওয়া।

৫২ বছর বয়সী রাজনীতিবিদ রূপা হক একাধারে একজন শিক্ষক, শিল্পী ও লেখক। সর্বশেষ কিংসটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন তিনি।

বাংলাদেশি দম্পতি মোহাম্মদ হক ও রওশন আরা হকের তিন কন্যার রূপা হক সবার বড়। তার বাবা-মা উভয়ে ছিলেন পাবনা জেলার বাসিন্দা। ১৯৭০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

সরল ও বিনয়ী আচরণের জন্য নির্বাচনী এলাকার ভিতরে ও বাইরে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন ড. রূপা হক।

/এসকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি