ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র সফরে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১১:৪৫আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। চীন সফর শেষে সোমবার (১১ নভেম্বর) ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি। সেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠকে অংশ নেবেন সুবিয়ান্তো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ফোনকলের ভিডিওতে সুবিয়ান্তো ট্রাম্পকে বলেছেন, 'আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে চাই।' ট্রাম্প এতে সাড়া দিয়ে বলেছেন, 'যেকোনো সময় আমরা তা করতে পারি।'

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সুবিয়ান্তোর প্রথম বিদেশ সফর।

সুবিয়ান্তোর কার্যালয় থেকে জানানো হয়, সোমবার ওয়াশিংটনে পৌঁছার পরেই তিনি এই কলটি করেছেন। তবে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনার ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্প এই বিজয়কে 'অবিশ্বাস্য' ও 'একটি বড় ম্যান্ডেট' হিসেবে উল্লেখ করে বলেছেন, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে সফল নির্বাচনি ফলাফল ছিল এটি। এছাড়া,  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি বলেছেন, সুবিয়ান্তো খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি।

ট্রাম্পের উপর নির্বাচনি প্রচারণার সময় হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ট্রাম্প নিরাপদ থাকায় তিনি নিশ্চিন্ত বোধ করেছেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, আমি খুব ভাগ্যবান ছিলাম। সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলাম। নইলে আজ আপনার সঙ্গে কথা বলতে পারতাম না।

সফরে ফ্রিপোর্ট ম্যাকমোরান, এনার্জি কোম্পানি শেভরনসহ বেশ কয়েকটি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুবিয়ান্তো। তিনি এসব প্রতিষ্ঠানকে ইন্দোনেশিয়ায় বিনিয়োগের আহ্বান জানান।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া তার পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে। এতে দক্ষিণপূর্ব এশিয়ায় দেশটির কৌশলগত গুরুত্বকে আরও বৃদ্ধি পেয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম