পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে প্রস্তুতির নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১৬:৫০আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৭:০১

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি সোমবার (১১ নভেম্বর) বলেছেন, সার্বভৌমত্ব প্রয়োগের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

পশ্চিম তীরের বসতিগুলিতে পূর্ণ ইসরায়েলি শাসন প্রয়োগের ইচ্ছা দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছেন স্মোট্রিচ। তবে তার আদেশ শীঘ্রই বাস্তবায়নের সম্ভাবনা আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

স্মোটরিচের আদেশের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে, সোমবার ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা'আর এক সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন বসতি স্থাপনের বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

তিনি আরও বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে বিষয়টি আলোচনায় এসেছিল। যদি এটি প্রাসঙ্গিক হয় তবে ওয়াশিংটনে মিত্রদের সঙ্গে এটি আবার আলোচনা করা হবে।

বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলের ঘরোয়া রাজনীতিতে নিজের অবস্থান সুস্পষ্ট করার উদ্দেশ্যে মূলত ওই ঘোষণা দিয়েছেন স্মোটরিচ।

তার এই বক্তব্য তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচনার সম্মুখীন হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,  এই মন্তব্যের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান নির্মূলকরণ ও জোরপূর্বক স্থানান্তর অভিযানের ঔপনিবেশিক ও বর্ণবাদী সম্প্রসারণ মনোভাবের প্রতিফলন ঘটেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, স্মোটরিচের মন্তব্যের মাধ্যমে বোঝা গেল, ২০২৫ সালের মধ্যে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা ইচ্ছা রয়েছে তাদের।

ইসরায়েলি বাহিনী ও মার্কিন প্রশাসনকে দায়ী করে তিনি বলেছেন, ইসরায়েলকে আগ্রাসন চালানোর আন্তর্জাতিক বৈধতা ও আইনকে অমান্য করার সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম