যানজট নিয়ন্ত্রণে যানবাহনে টোল আরোপ করবে নিউ ইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ২১:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২১:৩৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাড়ি চালানোর জন্য নয় ডলার টোল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন সামনের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গভর্নর হোচুল জানিয়েছেন, নতুন সিদ্ধান্তে ৯ ডলার টোল নির্ধারণ করা হয়েছে। পূর্বের তুলনায় তা ৪০ শতাংশ কম। সিদ্ধান্ত কার্যকর হলে তা  গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে নেওয়া ১৫ বিলিয়ন ডলার ঋণ পরিবহনেও সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের সিক্সটিথ স্ট্রিটে।সেখানে গাড়ি চালানোর জন্য ১৫ ডলার টোল কার্যকরের পরিকল্পনা করা হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির চাপের পাশাপাশি পর্যটক ও যাত্রীদের কথা ভেবে এই পরিকল্পনা থেকে সরে এসেছিলেন গভর্নর হোচুল।

তিনি আরও বলেছেন, ট্রাক ও বাসের জন্য সর্বোচ্চ ২১ দশমিক ৬০ ডলার টোল নির্ধারণ করা হয়েছে। এই চার্জ একদিনে একবারই প্রযোজ্য হবে। তবে রাতের বেলায় যাত্রীদের জন্য ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। আর ট্যাক্সির ক্ষেত্রে প্রতি ট্রিপে ৭৫ সেন্ট চার্জ দিতে হবে।

উদ্যোগ সফল হলে তা যানজট কমানোর পাশাপাশি পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হোচুল।

নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) সামনের সোমবার এই পরিকল্পনা অনুমোদন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এমটিএ ২০২৮ সাল পর্যন্ত টোলের পরিমাণ না বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় ৬০ লাখ মানুষ এমটিএ পরিষেবা গ্রহণ করে থাকেন।

পরিকল্পনা সফল হলে যানজট ১৭ শতাংশ কমবে। এছাড়া গণপরিবহন ব্যবহারকারীর সংখ্যা ১ থেকে ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে এমটিএর ধারণা।

যানজট কমাতে লন্ডনে ২০০৩ সালে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এদিকে, নতুন সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছেন অনেকে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, নতুন টোল চালু হলে ব্যবসা ও প্রতিযোগিতায় দেশের অন্যান্য অংশ থেকে পিছিয়ে যাবে নিউ ইয়র্ক। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম