কৃষকদের বিক্ষোভের মুখেও কর আরোপে অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ২১:৩২আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২১:৩২

ব্রিটেনে কৃষকদের বিক্ষোভের মুখেও বাজেট নিয়ে আগের সিদ্ধান্তে অনড় রইলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (১৬ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে সরকারের প্রথম বাজেটে নেওয়া কর আরোপের নতুন সিদ্ধান্তগুলো রক্ষার অঙ্গীকার করেছেন তিনি । ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নর্থ ওয়েলসে আয়োজিত ওয়েলশ শ্রম সম্মেলনে তিনি বলেছেন, 'আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাজেটের সিদ্ধান্তগুলো আমি রক্ষা করে যাব। অর্থনৈতিক বাস্তবতার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে গৃহীত সিদ্ধান্তে আমি সমর্থন করব। আমাদের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ রূঢ় হলেও আমি নিজের অবস্থানে অনড় থাকব।'

সে সময় সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ করেন শত শত কৃষক। তাদের অভিযোগ, বাজেটে নতুন ব্যবস্থার ফলে আরও বেশি কৃষকের ওপর করের বোঝা বাড়বে। এতে কৃষি খাতের প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যাবে। এই পরিবর্তনের কারণে কৃষিপণ্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সম্মেলনে দেওয়া বক্তব্যে স্টারমার সরাসরি কৃষকদের অভিযোগের কথা উল্লেখ করেননি তিনি। তবে বক্তব্যের মাধ্যমে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের ৩০ অক্টোবরের বাজেট ঘোষণায় নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিক্ষোভকারীরা ১৯ নভেম্বর লন্ডনে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছেন।
বাজেটকে কেন্দ্র করে কৃষক ও ব্যবসায়ীদের উদ্বেগ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, সরকারের কঠোর আর্থিক সিদ্ধান্তগুলো বিভিন্ন খাতে চাপ সৃষ্টি করছে। স্টারমারের ঘোষণায় বাজেটকে স্থিতিশীলতার ভিত্তি হিসেবে তুলে ধরা হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিতর্ক চলছে।

এদিকে, নতুন বাজেটের কিছু সিদ্ধান্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। তাদের ধারণা, কর্মসংস্থান কর বাড়ানো ও সর্বনিম্ন মজুরির সীমা বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, যা বিনিয়োগ ও চাকরির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের