ইকুয়েডরে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, ১৯ সেনাসহ নিহত ২২

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৪:১৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৪:১৭
image

ইকুয়েডরে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, ১৯ সেনাসহ নিহত ২২ ২২ আরোহীসহ ইকুয়েডর সেনাবাহিনীর একটি বিমান দেশটির আমাজন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। এখনও বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।  
ইসরায়েলের তৈরি আরাভা বিমানটি মঙ্গলবার সেখানকার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (১৯:৩০ জিএমটি) পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের মধ্যে ইকুয়েডর সেনাবাহিনীর ১৯ সেনা ছিলেন, তারা প্যারাশুট ঝাঁপ প্রশিক্ষণের জন্য বিমানটিতে উঠেছিলেন। এছাড়া বিমানটিতে দুই পাইলট ও এক মেরামতকারী ছিলেন।
এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া লিখেছেন, ‘কেউ বেঁচে নেই। নিহতদের পরিবার ও সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের সমবেদনা। এটি একটি শোচনীয় ঘটনা।’
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো পাতিনো এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছেন। সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম