ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধে ডাচ আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ২১:০৫আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২১:০৫

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক হতাহতের বিষয় তুলে ধরে নেদারল্যান্ডসের আদালতে শুক্রবার (২২ নভেম্বর) মামলা করেছে ফিলিস্তিনপন্থি ১০টি সংগঠন। ইসরায়েলে অস্ত্র রফতানি ও ব্যবসা বন্ধের দাবি জানিয়ে এই পদক্ষেপ নিয়েছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

তারা বলেছেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদে স্বাক্ষরকারী একটি দেশ নেদারল্যান্ডস। তাই সম্ভাব্য গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ডাচ সরকারের দায়িত্ব।

আইনজীবী ভাউট আলবার্স বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা এবং ধ্বংসযজ্ঞ নজিরবিহীন। তাই নেদারল্যান্ডসের অস্ত্র ও সামরিক অংশীদারিত্ব বন্ধ করা এখন অপরিহার্য।

মামলার শুনানিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে গাজায় সম্ভাব্য গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত।

এদিকে, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, কেবল সশস্ত্র গোষ্ঠীগুলোকেই লক্ষ্য করে তারা অভিযান পরিচালনা করছে। সশস্ত্র এসব গোষ্ঠী তাদের নিরাপত্তার জন্য হুমকি ও সাধারণ জনগণের মাঝে লুকিয়ে থাকে।

মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছেন ডাচ সরকারের আইনজীবী বলেছেন, বিদেশনীতি নির্ধারণ আদালতের কাজ নয়। আর গাজায় হামলা বা দখলকৃত অঞ্চলে বসতি স্থাপনে কোনো ধরনের সহযোগিতা করছে না সরকার।

এর আগে, চলতি বছর ফেব্রুয়ারিতে ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বন্ধের নির্দেশ দেয় নেদারল্যান্ডসের একটি আদালত। অভিযোগ ছিল, এগুলো গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহার করা হতে পারে। তবে ডাচ সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।

মামলাটি কতদিন চলবে সে বিষয়ে আদালত কোনও নির্দেশনা দেয়নি। সাধারণত এ ধরনের মামলা শুনানি শেষ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে।

এদিকে, বৃহস্পতিবার আইসিসি পরোয়ানা জারির পর নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের ইসরায়েল সফর স্থগিত করার কথা জানায় ডাচ সরকার।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি