পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০, বিক্ষোভে উত্তাল শহর

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ২২:০৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২২:০৯

পাকিস্তানের পারাচিনার শহরে যাত্রীবাহী বাসে সংঘটিত ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ জন। নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকা এই বহরে অতর্কিত হামলা চালিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করা হয়। হামলার প্রতিবাদে শুক্রবার (২২ নভেম্বর) শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা জাভেদুল্লাহ মেহসুদ জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। তার মধ্যে আটজন নারী। আহত ২৯ জনের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের একজন চিকিৎসক ও মেহসুদ উভয়েই নিশ্চিত করেছেন যে নিহতরা সবাই শিয়া সম্প্রদায়ের।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই এলাকায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ২৪ কোটি মানুষের দেশে শিয়া সম্প্রদায়ের সদস্যরা সংখ্যালঘু। তারা প্রায়ই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামক সুন্নি ইসলামপন্থি গোষ্ঠীর হামলার শিকার হয়। টিটিপি শিয়াদের বিধর্মী হিসেবে বিবেচনা করে।

এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে মেহসুদ জানিয়েছেন, প্রতিশোধমূলক হামলায় দুই সুন্নি মুসলিম নিহত হয়েছেন।

হামলার পর পারাচিনার শহর অচল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহন ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শত শত বিক্ষুব্ধ জনতা মূল বাজারে জড়ো হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে।

আহতদের একজন জামশেদ হোসেন ফোনে জানিয়েছেন, তারা পুলিশের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করছিলেন। বহরের কিছু মানুষ হঠাৎ থেমে হামলা চালায়। প্রথমেই নিরাপত্তা রক্ষীদের দিকে, এরপর দুই পাশ থেকে গাড়িগুলোর ওপর গুলি চালানো শুরু করে তারা।

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম