ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনির উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৫

ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলি লারিজানি এ দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান।

ইরান পূর্বে ঘোষণা করেছে যে, ২৬ অক্টোবর তাদের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা পদক্ষেপ নেবে। ইরান থেকে ১ অক্টোবর ছোঁড়া প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ওই হামলা হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে সামরিক স্থাপনার তুলনামূলক কম ক্ষতি করলেও কিছু আবাসিক এলাকায় আঘাত হানে। এতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হন। ইরানের দাবি, তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়।

এদিকে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলি দাবি উড়িয়ে দিয়েছেন লারিজানি। তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন, তাহলে অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে!

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি