ট্রাম্প প্রশাসনে মনোনীতদের ওপর হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৬:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:১৬

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রশাসনের একাধিক ব্যক্তির বিরুদ্ধে বোমা হামলা ও ‘স্বোয়াটিং’ এর মতো হুমকির অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেভিট জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব হুমকি এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

স্বোয়াটিং বলতে বোঝায়, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে এমন একটি পরিস্থিতিতে পাঠানো যেখানে সশস্ত্র প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। কাউকে হয়রানি করা বা ভয় দেখানোর নতুন কৌশল হিসেবে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প প্রশাসনের জন্য জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে মনোনীত রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ও পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে মনোনীত লি জেলডিন পৃথক বিবৃতিতে জানিয়েছেন, তারা বোমা হামলার হুমকি পেয়েছেন।

স্টেফানিক বলেছেন, তিন বছর বয়সী সন্তানসহ তিনি ও তার স্বামী ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কের বাড়ি ফিরছিলেন। তখন তাদের বাড়িতে হামলা করার হুমকির বিষয়টি জানতে পারেন।

জেলডিন বলেন, 'আমার বাড়িতে পাইপ বোমা হুমকির সঙ্গে একটি ফিলিস্তিনপন্থি বার্তা যুক্ত ছিল। আমরা তখন বাড়িতে ছিলাম না। এখন আমরা নিরাপদ আছি।'

বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত পিট হেগসেথ জানিয়েছেন, তার পরিবারকে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, 'আমাদের বাড়িতে আজ (বুধবার) সকালে পুলিশ এসেছিল। আমার সাত সন্তান তখনও ঘুমিয়ে ছিল। আমাকে ও আমার পরিবারকে লক্ষ্য করে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সদস্যরা জানান। আমরা সবাই এখন নিরাপদ আছি। এখন আমরা ঝুঁকিমুক্ত।

এফবিআই মুখপাত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের মনোনীতদের ওপর আসা হুমকি নিয়ে তারা অবগত। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তারা এ বিষয়ে কাজ করছে।

ফ্লোরিডায় সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গায়েটজের পরিবারের এক সদস্যের বাড়িও হুমকির লক্ষ্যবস্তু হয়। যৌন হয়রানির অভিযোগের মুখে ২১ নভেম্বর ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল পদে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন গায়েটজ।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন।

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম