কূটনৈতিক উপায়ে দখলকৃত অঞ্চল ফিরে পেতে চায় ইউক্রেন: জেলেনস্কি 

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:০৬

কূটনৈতিক উপায়ে রুশ নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ফিরে পেতে চায় ইউক্রেন। সোমবার (২ ডিসেম্বর) জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। তুরস্ক ভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

তিনি বলেছেন, আমাদের সেনাবাহিনী ক্রিমিয়ার মতো এলাকা পুনর্দখল করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। এটিই বাস্তবতা। তাই আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।

কিয়েভের মিত্রদের সমর্থন পর্যাপ্ত নয় বলে উল্লেখ করে জেলেনস্কি ন্যাটোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করা উচিত।

২০২২ সালে শুরু হওয়া যুদ্ধ এখন একটি জটিল পর্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে জেলেনস্কি দাবি করেছেন, প্রায় ১২ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, আগস্টে কুরস্কে অনুপ্রবেশ করে আকস্মিক হামলা চালিয়েছিল ইউক্রেন। 

জেলেনস্কি জোর দিয়ে বলেছেন,  উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করে নিজেদের ক্ষতি কমানোর চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সামনের সারিতে উত্তর কোরীয় সেনাদের হতাহতের তথ্য পেয়েছেন দাবি করলেও তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি জেলেনস্কি।

তিনি আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার হবু প্রশাসন ইউক্রেনের অবস্থান ও 'জয়ের পরিকল্পনা' সম্পর্কে অবগত। তার দল ওই পরিকল্পনার বিষয়বস্তু পর্যালোচনা করছে।

তবে ইউক্রেন আত্মসমর্পণ করবে না দাবি করে জেলেনস্কি বলেছেন, কিছু বিষয় আরও বিস্তারিতভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী তিনি।

২০১৪ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করার মাধ্যমে তার তীব্রতা বৃদ্ধি পায়।

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান