মাস্কের ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিকের আবেদন আবারও খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

মার্কিন ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ৫৬ বিলিয়ন বা পাঁচ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার  পারিশ্রমিক অনুমোদন  করা হবে না বলে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত রায় দিয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

শেয়ারহোল্ডার ও বোর্ড মেম্বাররা গত গ্রীষ্মে এই প্যাকেজ অনুমোদন করলেও কয়েক মাসের আইনি লড়াইয়ের পরও এর কোনও মামলাটি মাস্কের পক্ষে গেলো না। বিচারক ক্যাথলিন ম্যাককরমিক জানুয়ারিতে দেওয়া তার পূর্ববর্তী রায়ের ধারাবাহিকতা ধরে রাখলেন। আগেরবার তিনি যুক্তি দিয়েছিলেন, বোর্ড সদস্যরা ইলন মাস্কের দ্বারা অত্যধিক প্রভাবিত।

এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, বিচারকদের নিয়ন্ত্রণ না করে  শেয়ারহোল্ডারদের উচিত ভোট নিয়ন্ত্রণ করা।

এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার করেছে টেসলা। তারা এক্স-এ জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা। এই রায় না  পাল্টালে আসল মালিকদের পরিবর্তে বিচারক ও মামলার আইনজীবীরাই কোম্পানি পরিচালনা করবেন।

রায়ের বিষয়ে বিচারক ম্যাককরমিক বলেছেন, তালিকাভুক্ত কোনও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর জন্য এটি হতো ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্যাকেজ। কিন্তু টেসলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ২০১৮ সালের এই বেতন মাস্কের ন্যায্য অধিকার ছিল।

৭৫ শতাংশ শেয়ারহোল্ডারের ভোটে প্যাকেজটি জুনে অনুমোদিত হয়েছিল। তবে টেসলার আইনজীবীদের হাজারো যুক্তি সত্ত্বেও এই বেতনের পরিমাণকে অত্যধিক বলে মনে করেন বিচারক।

এছাড়া, টেসলা ও মাস্কের বিরুদ্ধে মামলা করা শেয়ারহোল্ডারকে ৩৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া উচিত। তবে মাস্কের চাওয়া পারিশ্রমিক তিনি পাওয়ার অধিকারী নন।

কিছু পর্যবেক্ষক বলেছেন, মাস্ক ও টেসলার পক্ষে রায় গেলে সেটা ডেলাওয়্যার রাজ্যের আইনগুলিকে দুর্বল করতে পারত।

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম