ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও রাশিয়ার ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় টেরনোপিল ও রিভনে এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গভীররাতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে টেরনোপিলের মেয়র সেরহিয়ে নাদাল বলেছেন, হামলায় শহরের অংশবিশেষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এক সপ্তাহ আগেও এখানে মস্কোর হামলায় টেরনোপিল ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছিল। 

বিদ্যুৎ খাতের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা হামলার ক্ষয়ক্ষতি প্রশমনে কাজ করছেন বলে জানিয়েছেন নাদাল। সংকটের আসন্ন তীব্রতা কমাতে জনগণকে ফোনে পর্যাপ্ত চার্জ ও ঘরে যথেষ্ট পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 

ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের মাত্র ২২০ কিলোমিটার দূরে টেরনোপিল শহরটি অবস্থিত। 

চলতি মাসেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পরিসরে দুটি হামলা চালিয়েছে রাশিয়া। ফলে, আসন্ন শীতকালের আগে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় জনজীবনে আরেক দফা দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। 

দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ২৮টি ড্রোন ব্যবহার করেছিল ক্রেমলিন। তারমধ্যে ২২টি তাদের গুলিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একটি ড্রোনের কোনও হদিস পাওয়া যায়নি আর দুটি ইউক্রেন নিয়ন্ত্রিত আকাশসীমা ত্যাগ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। 

রিভনে অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোতেও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর অলেক্সান্ডার কোভাল। তবে হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি। 

এদিকে, কিয়েভের গভর্নর রুসলান ক্রাভশেঙ্কো জানিয়েছেন, ড্রোন হামলার সময় সেখানকার আকাশ প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। হামলায় মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি না হলেও ড্রোনের বিধ্বস্ত ভাঙা টুকরোর আঘাতে চারটি আবাসিক বাড়ি, দুটি গাড়ি ও একটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম