দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯

ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও জাপানের সশস্ত্র বাহিনী ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) সীমানায় মহড়া চালিয়েছে। দক্ষিণ চীন সাগরে শুক্রবার (৬ ডিসেম্বর) এই 'মেরিটাইম কো-অপারেটিভ অ্যাক্টিভিটি পরিচালিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা কৌশল এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তঃকার্যক্ষমতা শক্তিশালী করা।

স্কারবরো শোলের কাছে ফিলিপাইন ও চীনের মধ্যে সাম্প্রতিকতম বিবাদের ঘটনার পরই এই মহড়া পরিচালিত হলো। দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত অঞ্চলে বুধবার ওই ঘটনা ঘটে।

দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে চীনের সঙ্গে উপকূলবর্তী দেশগুলোর দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। বেইজিংয়ের দাবি অনুযায়ী, সাগরের প্রায় ৯০ শতাংশ এলাকায় তার অধিকার রয়েছে। কিন্তু তাদের দাবি মেনে নিলে উপকূলবর্তী দেশগুলো তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে সার্বভৌমত্ব হারাবে। ২০১৬ সালে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চীনের দাবি সঠিক নয় বলে রায় দিয়েছিল স্থায়ী সালিশি আদালত। এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের কর্তৃত্ব জাহিরের চেষ্টা অব্যাহত রেখেছে বেইজিং। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম