মার্কিন ডলারের আধিপত্য হ্রাসে আগ্রহী নয় ব্রিকস, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১

মার্কিন ডলার দুর্বল করার কোনও পরিকল্পনা বা আগ্রহ নেই ব্রিকস জোটভুক্ত দেশগুলোর। শনিবার (৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

এক সপ্তাহ আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলোকে দেওয়া হুমকির প্রেক্ষাপটে এ কথা বলেছেন জয়শঙ্কর। ট্রাম্প বলেছিলেন, নতুন মুদ্রা তৈরি করার উদ্যোগ নিলে বা মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনও মুদ্রাকে সমর্থন করলে, ব্রিকস সদস্যদের শতভাগ শুল্কের মুখোমুখি হতে হবে।

ব্রিকস জোটের সদস্য তালিকায় রয়েছে ভারত, রাশিয়া, চীনসহ আরও কিছু উদীয়মান অর্থনীতির দেশ। 

এর আগে, ব্রিকস সেটেলমেন্ট সিস্টেম বা নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়া চলমান থাকবে বলে দাবি করেছিলেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার প্যানকিন। 

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম