ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে এবার ট্রাম্পের দূতের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

ইসরায়েলি জিম্মিদের আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে মুক্তি না দেওয়া হলে সেটি সুখকর কিছু হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। সোমবার (৯ ডিসেম্বর) এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে আশা করে তিনি বলেছেন, আপনারা প্রেসিডেন্টের কথা শুনেছেন। জিম্মিদের অবশ্যই মুক্তি দিতে হবে। যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তবে দিনটি সুখকর হবে না।

আবুধাবিতে একটি বিটকয়েন সম্মেলনের ফাঁকে রয়টার্সের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে চড়া মূল্য দিতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি লোককে বন্দি করেছে বলে দাবি করে আসছে ইসরায়েল। তাদের মধ্যে ইসরায়েলি-আমেরিকান দ্বৈত নাগরিকও রয়েছেন বলে ইসরায়েলি পরিসংখ্যান জানায়।

আলোচনার মাধ্যমে ও ইসরায়েলি সামরিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে। তবে গাজায় এখনও আটকে আছে ১০১ জন। তাদের মধ্যে প্রায় অর্ধেক জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম