জর্জিয়ায় রুশপন্থি প্রেসিডেন্ট মনোনীত করলো ক্ষমতাসীন দল  

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২

জর্জিয়ার রুশপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম কট্টর ডানপন্থি এক সমর্থককে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে চলেছে। শনিবারের (১৪ ডিসেম্বর) এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সংকট আরও গভীর হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচনের পর থেকেই দেশটি উত্তাল হয়ে রয়েছে। জর্জিয়ান ড্রিম পার্টির জয় ও গত মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। কয়েকসপ্তাহ ধরেই দেশটিতে ইইউ পন্থিদের ব্যাপক বিক্ষোভ চলছে।

শনিবারের নির্বাচনি প্রক্রিয়াকে অবৈধ বলে অভিহিত করেছে বিরোধী দল। বর্তমান প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলিকে একমাত্র বৈধ নেতা বলে দাবি করেছে তারা। পশ্চিমাপন্থি জুরাবিশভিলির সঙ্গে ক্ষমতাসীনদের দ্বন্দ্ব রয়েছে। তিনি নতুন পার্লামেন্টারি নির্বাচনের দাবি জানিয়েছেন। এতে সাংবিধানিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হতে শুরু করেন। ওই এলাকা পুলিশ ঘিরে রাখে। 

তিবিলিসির অন্তত ডজনখানেক স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, বিক্ষোভকারীরা শীতের সকালে চা ভাগাভাগি করে করে নিচ্ছিলেন। অথচ কাছেই পুলিশের জলকামান তাদের জন্য তৈরি রাখা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে জুরাবিশভিলি লিখেছেন, জর্জিয়া তার রসবোধ কখনও হারায় না। এক ফুটবলারকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে মানুষ তা উদ্‌যাপন করছে।

তুষারের মধ্যে বিক্ষোভকারীদের ফুটবল খেলার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। প্রতিপক্ষ কাভেলাশভিলিকে কটাক্ষ করেই এই কাজ করা হয় বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

৪০ বছর বয়সী একজন বিক্ষোভকারী নাটিয়া আপখাজাভা বলেছেন, ইউরোপের ভবিষ্যৎ রক্ষার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের নির্বাচনে কারচুপি হয়েছে। তাই নতুন নির্বাচন প্রয়োজন। আমরা এখানে ১৬ দিন ধরে প্রতিবাদ করছি। আমাদের ইউরোপীয় ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাব।

 

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম