সিরিয়ার উত্তরে কুর্দিদের প্রাদেশিক অঞ্চল ঘোষণা

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৯:১২আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৯:১২
image

সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত তিনটি অঞ্চলে প্রাদেশিক ব্যবস্থা ঘোষণা দামেস্ক ও তুর্কি কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে সিরিয়ায় কুর্দি অধ্যুষিত তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রাদেশিক ব্যবস্থা ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার, সিরিয়ার উত্তরাঞ্চলে প্রাদেশিক শাসন ব্যবস্থা ঘোষণা করা না করার প্রশ্নে অনুষ্ঠিত ভোটে এ রায় আসে।
রামেইলান শহরের একটি সম্মেলনে এ ভোটাভুটি। তবে এ ঘোষণার কোনও আইনি কিংবা রাজনৈতিক প্রভাব নেই উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সিরীয় সরকার।  আর এ ঘোষণাকে একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে দেশটির সরকারবিরোধী পক্ষ সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন।
সিরিয়া ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় যখন শান্তি আলোচনা চলছে, তখন এমন ঘোষণা দিলো সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি)। জেনেভায় শান্তি আলোচনায় যে দলগুলো যোগ দিয়েছে তাদের মধ্যে অবশ্য পিওয়াইডি নেই।
নতুন ঘোষিত অঞ্চলটির নাম দেওয়া হয়েছে রোজাভা। যে তিনটি অঞ্চলকে প্রাদেশিক ব্যবস্থার আওতায় আনা হয়েছে তাহল-জাজিরা, কোবানি এবং আফরিন।
এর আগে বুধবার ইদ্রিস নাসান নামে সিরিয়ার কুর্দি বাহিনীর এক কর্মকর্তা ও পিওয়াইডির প্রাক্তন নেতা এক বিবৃতিতে বলেন, উত্তরাঞ্চলের কুর্দি ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত হবে তাদের প্রাদেশিক শাসন ব্যবস্থা। ওই অঞ্চলটি সমস্ত জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে বলে জানান তিনি। সূত্র: আল জাজিরা, রয়টার্স

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক