৭২ আরোহী নিয়ে রাশিয়াগামী উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত 

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮

আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশে গমনকারী একটি এমব্রেয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি ৬৭ জন যাত্রী ও পাঁচ জন ক্রুসহ বিধ্বস্ত হয়। বিমানের ১২ জন যাত্রী জীবিত আছেন বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি ভূমিতে আঘাত করা মাত্রই আগুন ধরে যায়। সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে থাকে। অবশ্য ভিডিওটির উৎস এখনও রয়টার্স যাচাই করতে পারেনি। 

কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেলেছে। জীবিতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজটির ফ্লাইট নাম্বার ছিল জে ২-৮২৪৩। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া রাজ্যের রাজধানী গ্রোজনির উদ্দেশে যাত্রা করছিল। তবে আকতাউ শহরের ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। 

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রোজনিতে ঘন কুয়াশা থাকায় উড়োজাহাজটি ফিরে আসতে বাধ্য হয়েছিল। 

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুর্ঘটনার পেছনে কারিগরি বা অন্য কোনও কারণ ছিল কিনা, যাচাই করে দেখছে কাজাখস্তান কর্তৃপক্ষ। 

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ