কানাডায় অ্যাসাইলাম আবেদনে ভারতের পরেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪০

কানাডায় অ্যাসাইলাম আবেদনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নিয়ে শীর্ষে রয়েছে ভারত। কানাডার অভিবাসী ও শরণার্থী বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি তালিকা হতে এসব তথ্য জানা গেছে। 

তালিকায় ২০১২ সালের ১৫ ডিসেম্বর হতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তথ্য সংযুক্ত করা হয়েছে। এখানে দেখা গেছে, নিপীড়নের শিকার হয়ে কানাডায় আশ্রয়ের আবেদন ঝুলে আছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। এরমধ্যে ১ লাখ ৪৬ হাজার ৮২৮টি বিবেচনাধীন রয়েছে আর ৩৩ হাজার ৫৮৩টি আবেদন অনুমোদন করা হয়েছে।

উল্লিখিত সময়ে নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে  কানাডায় আশ্রয়ের জন্য আবেদন বিবেচনাধীন আছে ২৩ হাজার ৯০৫টি। এর মধ্যে ১ হাজার ৬২১টি আবেদন অনুমোদিত হয়েছে। এছাড়া ৩০ হাজার ৭৮৭টি আবেদন এখনও ঝুলে আছে।

এরপরের অবস্থানেই আছে বাংলাদেশের নাম। দেশটির ১৪ হাজার ৫৮১টি আবেদন এখন বিবেচনাধীন আছে, যার মধ্যে ৫৪১টি অনুমোদিত হয়েছে। আবেদন ঝুলে আছে ১৬ হাজার ৩৭৫টি।

১৩ হাজার ৪০টি বিবেচনাধীন আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে নাইজেরিয়া। তাদের ১ হাজার ৪৯৭টি আবেদন অনুমোদিত হয়েছে আর ঝুলে আছে মোট ১৭ হাজার ৭৪৭টি।

অ্যাসাইলাম আবেদনের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও জনসংখ্যা অনুপাতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ভারতের ২০২৩ সাল পর্যন্ত ১৪২ কোটি ৯০ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক ০০০১৭ শতাংশ। ওদিকে, বিশ্বব্যাংকের ২০২৩ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক ০০৮ শতাংশ। 

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি