মেক্সিকান আমেরিকা শুনতে ভালো লাগে: ট্রাম্পকে খোঁচা মেক্সিকোর প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

যুক্তরাষ্ট্রসহ পুরো উত্তর আমেরিকা মহাদেশের নাম পরিবর্তন করে 'মেক্সিকান আমেরিকা' রাখার পরামর্শ দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের পরামর্শ দেওয়ার প্রতিক্রিয়ায় বুধবার (৮ জানুয়ারি) এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনের এক পর্যায়ে রসিকতাচ্ছলে শেইনবম বলেছেন, মেক্সিকান আমেরিকা নামটা তো বেশ! এসময় ১৬০৭ সালের উত্তর আমেরিকার একটি মানচিত্রের দিকে নির্দেশ করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মেক্সিকোর কানকুন পর্যন্ত বিস্তৃত গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার পরামর্শ দেন ট্রাম্প। মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনে পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয় নিয়েও আভাস দিয়েছেন তিনি।

ট্রাম্পের হম্বিতম্বির জবাব দিতেই যেন সংবাদ সম্মেলনে পুরোনো মানচিত্র ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আলফনসো সুয়ারেজ দেল রিয়ালকে নিয়ে প্রস্তুত হয়েই এসেছিলেন শেইনবম। সঙ্গে থাকা মানচিত্র দেখিয়ে দেল রিয়াল বলেছেন, সপ্তদশ শতাব্দী থেকেই মেক্সিকান আমেরিকা নামটি প্রচলিত। আমেরিকা মহাদেশের পুরো উত্তরাঞ্চলই এই নামে পরিচিত ছিল।

রসিকতাচ্ছলে এমন দাঁতভাঙা জবাব দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্ক কামনা করেন শেইনবম। তিনি বলেছেন, ট্রাম্পের কথা বলার একটা বিশেষ ভঙ্গিমা রয়েছে। তবে দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলে আমি আশাবাদী। 

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী