দ. কোরীয় আদালতের রায় মেনে নেবেন ইউন, দাবি আইনজীবীদের 

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৩

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত স্থায়ী অপসারণের আদেশ দিলে সেটা মেনে নিতে প্রস্তুত দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তার আইনজীবী এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইউনের আইনজীবী ইউন কাব-কেউন বলেছেন, যদি আদালত প্রেসিডেন্টের অপসারণের নির্দেশ দেয়, সেটা মেনে না নিয়ে উপায় নেই।

দক্ষিণ কোরিয়ার বিচার ব্যবস্থার শীর্ষ সংস্থা হচ্ছে সুপ্রিম কোর্ট ও সাংবিধানিক আদালত। ইউনের বিরুদ্ধে আদালত যে রায় দিবে, তার বিরুদ্ধে আপিল করার নিয়ম নেই।

গত ২৭ ডিসেম্বর কিছু আইনি নথিপত্র দাখিল করতে ইউনকে নির্দেশ দিয়েছিল সাংবিধানিক আদালত। তবে সে আদেশ অগ্রাহ্য করেছেন তিনি। এদিকে তার আইনজীবীদের দাবি, আদালতে সশরীরের উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করতে চাচ্ছেন অভিশংসিত নেতা।

গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে ফেঁসে গেছেন ইউন সুক ইওল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্ত চলমান আছে। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যা দেশটির ইতিহাসে ক্ষমতায় থাকা কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবারের মতো ঘটল।

কর্তৃপক্ষের আদেশ অগ্রাহ্য করে ইতোমধ্যেই একাধিকবার জিজ্ঞাসাবাদে অনুপস্থিত থেকেছেন তিনি। গত সপ্তাহে তাকে গ্রেফতার করতে এলে দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তাদের বাঁধা দেয় প্রেসিডেনশিয়াল গার্ড। পরে তাকে গ্রেফতারে ক্ষান্ত দিয়ে ফিরে যেতে বাধ্য হন কর্মকর্তারা।

ইউনের আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছেন ইউন। শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।  

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম