আওয়ামী লীগ সরকারের উৎখাতে মার্কিন সম্পৃক্ততার অভিযোগকে হাস্যকর বললেন সুলিভান 

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

বাংলাদেশের সাবেক আওয়ামীলীগ সরকারের উৎখাতে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। মার্কিন সম্পৃক্ততার কথা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন না বলে দাবি করেছেন তিনি। হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেছেন বলে শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

সুলিভান বলেছেন, আমি ডিপ স্টেটের সভাপতি- এই অভিযোগ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি। আর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে মার্কিন সম্পৃক্ততার হাস্যকর অভিযোগও আমি আবারও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি। ভারত সফরে সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আমি বলতে পারি, এসব অভিযোগ তারা বিশ্বাস করেন বলে আমার মনে হয়নি।

সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন সুলিভান। ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার একপর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। হিন্দুস্তান টাইমসের সাংবাদিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ভারতের জনমনে একটি ধারণা গড়ে উঠেছে। এদিকে, ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন ডিপ স্টেট। আর সুলিভানকে অনেকে অভিহিত করছেন ডিপ স্টেটের প্রধান হিসেবে। এসব বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সুলিভান এসব কথা বলেন।

গত আগস্ট মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন ছিল, ওই ঘটনার নেপথ্যে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। প্রথম থেকেই এসব অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করে আসছে মার্কিন প্রশাসন। সেই ধারাবাহিকতাতেই এই বক্তব্য দিলেন সুলিভান। 

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম