ফিলিস্তিনে ত্রাণ সরবরাহের দায়িত্ব গ্রহণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য জাতিসংঘ ও ইসরায়েলের  

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২২:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২২:০৪

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলে সে শূন্যস্থান পূরণের দায়ভার নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে জাতিসংঘ ও ইসরায়েল। চলতি মাসের শেষ দিকে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনে সংস্থাটি তাদের কাজ পরিচালনা বন্ধ করতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ফিলিস্তিনে এখনও কাজ চালিয়ে যাচ্ছে ইউএনআরডব্লিউএ। তবে ইসরায়েলি ভূখণ্ড থেকে কাজ করতে ও দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা কার্যকর হলে ৭৫ বছরের পুরোনো সংস্থাটির কী হবে, তা এখনও নিশ্চিত নয়।

গত অক্টোবরে নিষেধাজ্ঞা আইনটি অনুমোদিত হওয়ার পর থেকে জাতিসংঘ ও ইসরায়েল পাল্টাপাল্টি একাধিক চিঠি পাঠিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইউএনআরডব্লিউএ কাজ বন্ধ করলে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি ভূখণ্ডে সংস্থাটির সেবা প্রতিস্থাপন করা তাদের দায়িত্ব নয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে বলেছেন, ইউএনআরডব্লিউএ-কে কাজ বন্ধে বাধ্য করলে আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলকেই সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘের অন্য সংস্থাগুলি ফিলিস্তিনিদের জন্য সেবা ও সহায়তা চালিয়ে যেতে প্রস্তুত। তবে এই অজুহাতে ইসরায়েল দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে পারে না।

পূর্ব জেরুজালেমসহ গাজা ও পশ্চিম তীরকে ইসরায়েলি অধিকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে জাতিসংঘ। আন্তর্জাতিক আইন অনুসারে, অধিকৃত অঞ্চলে ত্রাণ কার্যক্রমে সম্মতি দেওয়া এবং খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের মান বজায় রাখা তাদের দায়িত্ব।

১৮ ডিসেম্বর জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেছেন, নতুন সিদ্ধান্ত কোনওভাবেই আন্তর্জাতিক আইন মানতে ইসরায়েলের দৃঢ় অঙ্গীকারের পরিপন্থি নয়। তবে ইউএনআরডব্লিউএ'র কার্যক্রম বন্ধ হলে ইসরায়েলের দায়িত্ব গ্রহণের আহ্বানও প্রত্যাখ্যান করেন তিনি।

গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেনি ইসরায়েল। ফলে তারা দখলদার নয় আর আন্তর্জাতিক আইনটি তাদের ওপর খাটে না। আর পশ্চিম তীরে বেসামরিকদের দেখভালের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের।

পূর্ব জেরুজালেম নিয়ে ড্যাননের দাবি, সেখানকার সব অধিবাসী ইসরায়েলি আইন অনুযায়ী স্বাস্থ্য ও শিক্ষাসহ সরকারি ও পৌর সুবিধা ভোগের অধিকারী। পূর্ব জেরুজালেমকে ইসরায়েল নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।  

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম