উচ্চ ক্ষমতাসম্পন্ন ১ হাজার নতুন ড্রোন পেয়েছে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২২

একহাজার নতুন ড্রোন পেয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার (১৩ জানুয়ারি) তাদের হাতে উচ্চ প্রযুক্তির এই ড্রোন পৌঁছেছে বলে জানায় দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাসনিম জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে ড্রোনগুলো পাঠানো হয়েছে। জানা গেছে, এগুলো রাডার ফাঁকি দেওয়ার উচ্চ প্রযুক্তি ও সুরক্ষা সম্পন্ন।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আমলে ইরানের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সংঘর্ষের সম্ভাবনায় বাড়তি সতর্কতা নিচ্ছে তেহরান।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ড্রোনগুলোর পাল্লা প্রায় দু হাজার কিলোমিটার। উচ্চ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন চালকবিহীন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলো ইরানি বাহিনীর নজরদারি ও সীমান্ত প্রহরার পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও বৃদ্ধি করবে।

চলতি মাসের শুরুতে দুমাস ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। ইতোমধ্যে তারা অনুশীলনের জন্য নাতানজ পারমাণবিক চুল্লিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চর্চা সম্পন্ন করেছে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম