বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ইনকোয়ারারের সম্পাদকীয়তে ফিলিপাইনের অর্থব্যবস্থার কড়া সমালোচনা

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১২:৩৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:৩৫
image

ইনকোয়ারারের সম্পাদকীয়তে ফিলিপাইনের অর্থব্যবস্থার কড়া সমালোচনা বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনা ফাঁস করে দেওয়া আলোচিত ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার তাদের শুক্রবারের সম্পাদকীয়তে ফিলিপাইনের অর্থব্যবস্থার দুর্বলতা নিয়ে কঠোর সমালোচনা করেছে।
পত্রিকাটির সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে, ফিলিপাইনের ব্যাংক গোপনীয়তা আইন খুবই কঠোর। এজন্যই অর্থব্যবস্থার সঙ্গে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা যে, ফিলিপাইনের বিচারপ্রক্রিয়ায় অর্থ সংক্রান্ত বেআইনী কাজকর্মের কোন প্রমাণ মেলে না। এটা নিছকই একটা ধারণাই ছিলো। তবে এবার ধারণাটা সত্যে পরিণত হয়েছে। ফিলিপাইনের অর্থ ও ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার সমপরিমাণ মূল্যের অর্থ চুরির ঘটনা প্রমাণ করে দিয়েছে, ফিলিপাইনের অর্থব্যবস্থা কালো টাকার প্রবাহকে থামাতে পারে না!
সম্পাদকীয়তে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অর্থচুরিতে ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগানোর ঘটনা বিষ্ময়কর কিছু নয়। এতে বলা হয়েছে, ক্যাসিনোকে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের বাইরে রাখা হয়েছে উচ্চবিত্তদের সুবিধার্থে। তবে রিজার্ভ চুরির ঘটনায় ক্যাসিনোকে এককভাবে দায়ী করতে নারাজ ইনকোয়ারার। তাদের দাবি, ক্যাসিনো আসল সমস্যা নয়, আসল সমস্যা হলো ফিলিপাইনের অর্থব্যবস্থার ফাঁকফোকর, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধীরা তাদের কালো টাকা ক্যাসিনোতে বিনিয়োগ করতে পারে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম