ব্লুমবার্গের প্রতিবেদন

১৪ দিন আগেই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেন হ্যাকাররা!

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৪:১০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৪:১০
image

১৪ দিন আগেই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেন হ্যাকাররা! বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্তের দায়িত্বে নিয়োজিত দুই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআইইঙ্ক এবং ওয়ার্ল্ড ইনফরমেট্রিক্স-এর তৈরী করা এক অন্তবর্তী প্রতিবেদন হাতে পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার জন্য হ্যাকাররা দুই সপ্তাহ আগেই (১৪ দিন) ব্যাংকের কম্পিউটার সিস্টেমকে নিজেদের আওতায় নিতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংকের জন্য তৈরী করা ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, কী করে অপরাধীরা ব্যাঙ্কের নিজস্ব সিস্টেমের বিশ্বাসযোগ্যতা অর্জন করে ও সারভারে ম্যালওয়্যার বসিয়ে দেয়। অবশ্য তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা কেউ এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে চাননি।
প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা ওই হ্যাকাররা যথেষ্ট দক্ষ একটি দল। তারা কম্পিউটার লগ ডিলিট করে দেওয়ার মাধ্যমে তাদের চিহ্নিত করার সমস্ত ট্র্যাক মুছে ফেলছে। তাদের কার্যপদ্ধতি থেকে ধারণা হতে পারে, কোন রাষ্ট্রের নিয়োগকৃত হ্যাকারদের কাজ হতে পারে এই হ্যাক। তবে ফায়ারআইএর গোয়েন্দা শাখার ধারণা এটি পেশাদার অপরাধীদের কাজ। প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা দক্ষ ভাড়াটে অপরাধী হয়ে থাকতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী ব্যাঙ্কের অ্যাকাউন্ট ইউএস ফেডারেল রিজার্ভে এবং টাকা ফিলিপাইন ও শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে যা ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ বিলিয়ন ডলার চুরির একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এর ফলে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভরনরের মধ্যে সংঘাত তৈরি হয়।

ফেড অ্যাকাউন্ট

প্রতিবেদনে বলা হয়, ‘সুইফট অ্যালায়েন্স অ্যাকসেস সার্ভার চালিয়ে বাংলাদেশ ব্যাংকে হামলা করার জন্যই বিশেষভাবে ম্যালওয়্যারগুলোর নকশা করা হয়।’ ওই সারভারগুলো ব্যাংক দ্বারা পরিচালিত ও সুইফট ইন্টারফেস ব্যবহার করে। সুইফটের নিরাপত্তা বিভাগ একটি বড় শাখার অংশ ও তা-ও তদন্তের অধীনে আনা হয়েছে বলে জানানো হয় ওই প্রতিবেদন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের