দ. আফ্রিকার স্বর্ণখনি থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৭

দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনি থেকে ৩৬ জনকে মৃত ও ৮২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুদিন অভিযান চালিয়ে তাদের সবাইকে উদ্ধার করা হয় বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এখন জীবিতদের বিরুদ্ধে অবৈধভাবে মাইনিং ও অভিবাসনের জন্য মামলা দায়ের করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত আগস্টে খনিটি ঘেরাও করে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় পুলিশ। গ্রেফতারের জন্য শ্রমিকদের বেরিয়ে আসতে বাধ্য করা ছিল তাদের উদ্দেশ্য। অবৈধভাবে খনিতে কাজ করার বিরুদ্ধে একটি কঠোর অভিযানের অংশ ছিল এটি।

খনিশ্রমিকদের অধিকার রক্ষাকারী একটি সংগঠনের মতে, খনির গভীরে এখনও কয়েকশ মৃত ও জীবিত শ্রমিক আটকা পড়ে আছেন। সোমবার তাদের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, খনির ভেতরে অনেকের মরদেহ পড়ে আছে। আর খাবার পানির অভাবে কোনও রকম টিকে আছেন অনেকে।

খনির প্রায় দু কিলোমিটার গভীরে আছেন শ্রমিকরা। তাদের উদ্ধারে লোহার খাঁচা ব্যবহার করা হয়। উদ্ধারকাজ আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে নিয়মিত তথ্য সরবরাহ করবে তারা।

জোহানেসবার্গ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে স্টিলফন্টেইন শহরের ওই খনির সামনে উপস্থিত রয়টার্সের প্রতিনিধি এক ব্যক্তিকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখেছে। এ ছাড়া, কয়েকজন শ্রমিককে মাটিতে বসে থাকতে দেখা গেছে। তাদের মধ্যে একজন অপুষ্টিতে ভুগছেন। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাদের ঘিরে রেখেছিলেন।

বাণিজ্যিকভাবে মোটা অঙ্কের লাভ আসা কমে গেলে সেসব খনিতে খননকাজ বন্ধ করে দেয় অনুমোদিত প্রতিষ্ঠানগুলো। এগুলোতেই অবৈধভাবে কাজ করতে আসেন অনেকে। সাধারণ আফ্রিকার অন্যান্য দেশের অবৈধ অভিবাসীরা এসব খনি থেকে অবশিষ্ট সম্পদ আরোহণের চেষ্টা করে থাকেন।

অবৈধ খনন রোধে স্টিলফন্টেইনের খনিতে অভিযান চালানো খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি করেছে দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকার খনি বিষয়ক মন্ত্রী গোয়েডে মানটাশে জানিয়েছেন, কেবল গত এক বছরেই অবৈধ খনন কাজের মাধ্যমে প্রাপ্ত মূল্যবান ধাতুর আর্থিক মূল্য ৩১৭ কোটি মার্কিন ডলার। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম