যুক্তরাজ্য ও ইউক্রেনের ১০০ বছরের ঐতিহাসিক চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ২২:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের আগে ইউক্রেন সফরে দেশটির সঙ্গে ১০০ বছরের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো ও ইউক্রেনকে ভবিষ্যৎ ন্যাটো মিত্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্টারমারের আগমনের পরপরই কিয়েভের আকাশে ড্রোন হামলার আশঙ্কায় বেজে ওঠে সাইরেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্টারমারের প্রধানমন্ত্রীত্বের সময় এটি তার প্রথম ইউক্রেন সফর। তিনি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে অটুট সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। যুদ্ধবিরতির যেকোনও চুক্তি ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেনের সঙ্গে সম্পর্ককে অতীতের যেকোনও সময়ের তুলনায় ঘনিষ্ঠ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নতুন এই চুক্তি সম্পর্ককে সত্যিকার অর্থেই সর্বাত্মক করে তুলবে।

স্টারমার কিয়েভে বলেন, এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ভালোবাসার প্রতিফলন। এটি একটি মাইলফলক সহযোগিতা।

চুক্তির আওতায় প্রতিরক্ষা শিল্পে যৌথ উন্নয়ন ও দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বাহিনী এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া আমরা কোনও চুক্তি বিবেচনা করব না। চুক্তিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অপরিহার্য।

স্টারমার কিয়েভের একটি হাসপাতাল পরিদর্শন করেন এবং নিহত ইউক্রেনীয় সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। যুদ্ধের ফলে আহত সেনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনকে ১৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং আগামী বছরগুলোতেও এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। স্টারমার বলেন, যত দিন প্রয়োজন, আমরা সমর্থন দিয়ে যাব।

জেলেনস্কি পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে ইউক্রেনকে অস্ত্র কেনার জন্য তহবিল গঠনের জন্য।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম